নামমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা করল ‘আমরা নেটওয়ার্কস’
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ‘আমরা নেটওয়ার্কস’ ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য শূন্য দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত হয়েছে।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, ২০২৪-২৫ অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৩ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ৩৬ টাকা ১৪ পয়সা। এ সময় শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৬৯ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইকোর্টের সম্মতি সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর।
অপরদিকে ‘আমরা নেটওয়ার্কস’ গত ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-এপ্রিল) আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা। আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে (জানুয়ারি-এপ্রিল) শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৪ পয়সা। গত অর্থবছরের তিন প্রান্তিকের (জুলাই-এপ্রিল) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-এপ্রিল) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭৭ পয়সা। এই তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল এক টাকা পাঁচ পয়সা। গত ৩০ এপ্রিল কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭০ পয়সা।
গত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ২৯ পয়সা। গত অর্থবছরের দুই প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬৩ পয়সা। দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৫৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৬ টাকা ছয় পয়সা।
গত অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩৪ পয়সা। আলোচিত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৫৫ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৫ টাকা ৯৫ পয়সা।

নিজস্ব প্রতিবেদক