৩২ মিনিটে লেনদেন শত কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)। লেনদেন শুরুর প্রথম ৩২ মিনিট বা সকাল ১০টা ৩২ মিনিটে ডিএসইতে ১০২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সবকটি সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৩২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ দশমিক ৯৫ পয়েন্ট। এ সময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৭৩ দশমিক ২৯ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক তিন দশমিক শূন্য আট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১১ দশমিক ৫২ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৬ দশমিক ৬৭ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬৪টির এবং কমেছে ৫০টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা মালেক স্পিনিংয়ের ১১ কোটি ১৮ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ছয় কোটি ২১ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের পাঁচ কোটি ৮৪ লাখ টাকা, সায়হাম কটনের চার কোটি ৪৩ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের চার কোটি সাত লাখ টাকা, শাপ ইন্ডাস্ট্রিজের চার কোটি চার লাখ টাকা, এনভয় টেক্সটাইলের দুই কোটি ৫০ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের দুই কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক