এক ঘণ্টায় লেনদেন ১৬৭ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিট বা বেলা ১১টায় ডিএসইতে ১৬৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ৬০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩১ দশমিক ৬৮ পয়েন্ট। এ সময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪৯৫ দশমিক ৩৮ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ১১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৭ দশমিক ৯৬ পয়েন্টে।
এ ছাড়া ডিএসইএস সূচক ছয় দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২ দশমিক ৫২ পয়েন্টে। এ সময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৯১টির এবং কমেছে ৪৯টি কোম্পানির শেয়ার দর। লেনদেন শীর্ষে উঠে আসা বেক্সিমকোর ১৩ কোটি ৫৭ লাখ টাকা, সোনালী আঁশের ১০ কোটি দুই লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের আট কোটি ৭১ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের আট কোটি ২৪ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের সাত কোটি ২৩ লাখ টাকা এবং সায়হাম টেক্সটাইলের পাঁচ কোটি ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক