Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪০, ০২ জুন ২০২৩
আপডেট: ১১:৪২, ০২ জুন ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪০, ০২ জুন ২০২৩
আপডেট: ১১:৪২, ০২ জুন ২০২৩
আরও খবর
ব্যবসায়ীদের কাছে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর
কোনো ব্যক্তি-গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে : অর্থমন্ত্রী
বাজেট কমানো ও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জাতিসংঘের
আইনে পরিণত হওয়ার পথে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল’ বাজেট বিল
নির্বাচনি বাজেটে কার্পণ্য করা হবে না : অর্থ উপদেষ্টা

পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ২৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪০, ০২ জুন ২০২৩
আপডেট: ১১:৪২, ০২ জুন ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪০, ০২ জুন ২০২৩
আপডেট: ১১:৪২, ০২ জুন ২০২৩

 

২০২৩-২৪ অর্থবছরে পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন খাতে ১০ হাজার ২৪৪ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এ মন্ত্রণালয়ে ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ ছিল ১০ হাজার ১৯৬ কোটি টাকা, যা সংশোধিত আকারে দাঁড়ায় ১৩ হাজার ৫৫৫ কোটি টাকায়।

গতকাল বৃহস্পতিবার (১ জুন) অর্থমন্ত্রী জাতীয় সংসদে অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

বাজেটে পানিসম্পদ মন্ত্রণালয়ে পরিচালন ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৪৪৯ কোটি এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৭৯৪ কোটি টাকা।

দুর্যোগ ব্যবস্থাপনা ঝুঁকি সম্প্রসারণ প্রকল্প, বন্যা ও নদী তীর ক্ষয়ের ঝুঁকি ব্যবস্থাপনার বিনিয়োগ কর্মসূচি, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট, সাতক্ষীরা জেলার পোল্ডার নং-১৫ পুনর্বাসন প্রকল্প, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ, লক্ষীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলাধীন বড়খেরী ও লুধুয়াবাজার এবং কাদের পন্ডিতের হাট এলাকা ভাঙন থেকে রক্ষাকল্পে মেঘনা নদীর তীর সংরক্ষণ, তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্প, ভোলা জেলার মুজিবনগর ও মনপুরায় উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ, চলনবিল ও আড়িয়াল বিল এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পানি ও ভূমিসম্পদের সমন্বিত সমীক্ষা প্রকল্প গ্রহণসহ বিভিন্ন খাতের ওপর বাজেট বরাদ্দে গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভায় বিশেষ প্রস্তাবিত বৈঠকে  অনুমোদন দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। এরপর মন্ত্রিসভায় অনুমোদিত বাজেট সংসদে উপস্থাপনের অনুমতি দিয়ে তাতে সম্মতিসূচক স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির দপ্তরে অফিস করেন তিনি।

স্বাধীন বাংলাদেশের ৫২তম এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি তাঁর পঞ্চম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেট।

বাজেট পানি সম্পদ মন্ত্রণালয়

সংশ্লিষ্ট সংবাদ: বাজেট

২২ জুন ২০২৫
৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন
০১ জুন ২০২৫
বাজেট ডকুমেন্টস দেখা যাবে অর্থ বিভাগের ওয়েবসাইটে
৩১ মে ২০২৫
অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখেও আসন্ন বাজেটে যা থাকছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন
  2. জ্বালানি তেলের দাম বাড়ছে না
  3. উত্তরাধিকার কর আরোপ চায় এনবিআর
  4. আজ কত টাকায় মিলছে মার্কিন ডলার
  5. ফের বাড়ল স্বর্ণের দাম
  6. দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x