পেঁয়াজ আমদানির অনুমতি আরও বাড়ল
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ১৫ ও ১৬ ডিসেম্বর দুদিনের জন্য প্রতিদিন ৫৭৫ টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হয়েছে। প্রত্যেকটি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, আবেদনের বিষয় আগের মত বহাল থাকবে। গত ১ আগস্ট থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল এই দুদিন পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য এ সুযোগ পাবেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)