২৩ দিনে প্রবাসী আয় বেড়েছে ১৩ শতাংশ
ডলারের ছবি
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৫৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩০ হাজার ৮৭৮ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান জানান, গত বছরের ডিসেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসী আয় এসেছিল ২২৩ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৪০ শতাংশ।
অন্যদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৫৫৬ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ে (১ জুলাই থেকে ২২ ডিসেম্বর) এর পরিমাণ ছিল এক হাজার ৩৩৭ কোটি ডলার।

নিজস্ব প্রতিবেদক