২৮ দিনে প্রবাসীরা পঠালেন ৩৫ হাজার ৮১৯ কোটি টাকা
ডলারের ছবি
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৯৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ৮১৯ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান জানান, গত বছরের ডিসেম্বরের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় এসেছিল ২৪২ কোটি ১০ লাখ ডলার। এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৫৯৭ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এই আয় ছিল এক হাজার ৩৫৫ কোটি ৮০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক