বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বছরের শুরুতেই দেশের বাজারে দুই দফায় দাম কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণ ভরিতে বাড়ল দুই হাজার ২১৬ টাকা। সে হিসেবে আজ সোমবার (৫ জানুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।
নতুন দাম অনুযায়ী, সোমবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ২৪ হাজার ৯৪০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।
গত রোববার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছিল দুই লাখ ২২ হাজার ৭২৪ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১২ হাজার ৬৩৫ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫১ হাজার ৮০৭ টাকায়।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আগামীকাল থেকে এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।
গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

এনটিভি অনলাইন ডেস্ক