১২ দিনে প্রবাসীরা পাঠালেন ১৭ হাজার ৮১২ কোটি টাকা
চলতি জানুয়ারির প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৪৬ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ৮১২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল সোমবার প্রবাসী আয় এসেছে এক হাজার ৫১২ কোটি ৮০ লাখ টাকা।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান জানান, গত বছরের জানুয়ারি প্রথম ১২ দিনে প্রবাসী আয় এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬৮ দশমিক ৯০ শতাংশ। অন্যদিক, চলতি বছরের ১ জুলাই থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৭৭২ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১২ জানুয়ারি পর্যন্ত এই প্রবাসী আয় এসেছিল এক হাজার ৪৬৪ কোটি ১০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক