স্বর্ণের দাম ভরিতে কমল ৩২৬৬ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম এক লাফে কমেছে তিন হাজার ২৬৬ টাকা। সে হিসাবে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা গুনতে হবে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, আগামীকাল রোববার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ১১ হাজার ৭৬০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বেচাকেনা হবে।
আজ শনিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায় বেচাকেনা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক