সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ
মুসলিম চৌধুরী। ফাইল ছবি
ব্যক্তিগত কারণে দেখিয়ে আজ সোমবার (২ মার্চ) রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। সোনালী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার আগে তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ছিলেন। ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা মুসলিম চৌধুরীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ২৮ আগস্ট মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়
এর আগে, মুসলিম চৌধুরী ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগদান করে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ও অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিজস্ব প্রতিবেদক