দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে অস্থির তেলের বাজারের মতোই ওঠানামা করছে স্বর্ণের বাজার। টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে দুই হাজার টাকা বাড়িয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বুধবার (১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে দুই লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১ হাজার ২৬৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮০ হাজার ৬১৭ টাকা বিক্রি হবে।
স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৭০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ছয় হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার ৪৮২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম চার হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।
গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক