ভিস্তার পণ্যে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংক গ্রাহকরা
গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে ভিস্তা বাংলাদেশ-এর সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট অফিসে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ভিস্তা ইলেকট্রনিক্স লি. এর বিভিন্ন পণ্যে বিশেষ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ভিস্তা ইলেকট্রনিক্স লি. -এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসেন মোহাম্মদ জাকারিয়া এবং ভিস্তা ইলেকট্রনিক্স লি.-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও হেড অব করপোরেট সেলস সুফিয়া নূর শিল্পীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

এনটিভি অনলাইন ডেস্ক