ট্রেজারি বন্ডের বিপরীতে কনজ্যুমার ঋণ দিচ্ছে প্রাইম ব্যাংক
দেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেজারি বন্ডের বিপরীতে কনজ্যুমার ঋণ বিতরণ করেছে প্রাইম ব্যাংক, যা দেশের ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। আজ রোববার (৫ এপ্রিল) ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক থেকে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) নির্দেশনা পাওয়ার পরদিন সকালে ব্যাংকটি প্রথম ঋণ বিতরণ সম্পন্ন করে। এই নতুন সেবা গ্রাহকদের ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগ প্রদান করবে, যার মাধ্যমে তারা তাদের বিনিয়োগ বিক্রি না করেই তহবিল অর্জন করতে পারেন।
ব্যাংকটির গুলশান শাখা, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এবং ওয়েলথ ম্যানেজমেন্ট ইউনিটের মধ্যে সমন্বিত প্রচেষ্টায় এই উদ্যোগের সফল বাস্তবায়ন সম্ভব হয়।
এ প্রসঙ্গে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী বলেন, এই অর্জন নিয়ন্ত্রক সংস্থার ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে গ্রাহকদের নতুন নতুন আর্থিক সমাধান প্রদানে প্রাইম ব্যাংকের উদ্ভাবনী সক্ষমতার প্রতিফলন। আমরা গ্রাহকদের জন্য প্রতিনিয়ত উন্নত আর্থিক সেবা চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাদের জীবনকে করবে সহজ, সহনশীল ও দক্ষ। এই ঐতিহাসিক অর্জনের মাধ্যমে অগ্রসারমান আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাইম ব্যাংক তার উদ্ভাবনী সক্ষমতা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ ব্যাংকিং খাতের আধুনিকীকরণের পথে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

নিজস্ব প্রতিবেদক