দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মান বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, আজ শুক্রবার (২২ মে) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায় আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে গত বুধবার (২০ মে) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে দুই লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২৫ হাজার ২৩২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৯৩ হাজার ৩৯ টাকায় আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় বিক্রি হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক