টানা চার দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের ভরি কত?
দেশের বাজারে গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সকালে ফের স্বর্ণের দাম কমানো হয়েছে। ভরিতে কমেছে ৪ হাজার ৪৩২ টাকা। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী আজ শুক্রবার (১২ জুন) ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে গত ২ জুন ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এরপর ৬ জুন কমানো হয় ৫ হাজার ৪৮২ টাকা এবং ১০ জুন কমানো হয় ৬ হাজার ৫৯১ টাকা। ফলে চার দফায় ভালো মানের এক ভরি সোনার দাম মোট কমানো হলো ১৯ হাজার ৭৭১ টাকা।

এনটিভি অনলাইন ডেস্ক