Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২০ জুন ২০২৬
আপডেট: ১৫:৫১, ২০ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২০ জুন ২০২৬
আপডেট: ১৫:৫১, ২০ জুন ২০২৬
আরও খবর
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?
স্বর্ণের দাম বাড়ল, আজ ভরি কত?
স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
টানা দুই দফা পতনের পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

স্বর্ণ বাজারে দুবাইয়ের চমক, মিলবে এক দিনে ডেলিভারি

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২০ জুন ২০২৬
আপডেট: ১৫:৫১, ২০ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২০ জুন ২০২৬
আপডেট: ১৫:৫১, ২০ জুন ২০২৬
ফাইল ছবি

বিশ্বের অন্যতম প্রধান স্বর্ণের বাজার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বর্ণ কেনাবেচায় এক যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে। এখন থেকে স্বর্ণ কেনার পর তা হাতে পাওয়ার জন্য ব্যবসায়ীদের আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। টাকা দেওয়ার সঙ্গে সঙ্গেই, অর্থাৎ একই দিনের মধ্যে স্বর্ণের বার বা ফিজিক্যাল ডেলিভারি বুঝে পাওয়া যাবে। খবর গালফ নিউজরে। 

আগামী সোমবার (২২ জুন) থেকে দুবাইয়ের বিখ্যাত ‘দুবাই গোল্ড অ্যান্ড কমোডিটিজ এক্সচেঞ্জ’ আনুষ্ঠানিকভাবে এই নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ‘গোল্ড স্পট টি+০’ চুক্তি। মধ্যপ্রাচ্যের বা জিসিসি অঞ্চলের কোনো নিয়ন্ত্রিত বাজারে এই প্রথম এমন দ্রুততম সময়ে স্বর্ণ হস্তান্তরের সুবিধা চালু হচ্ছে। বিশ্বের হাতেগোনা কয়েকটি আন্তর্জাতিক বাজারে শুধু এই সুযোগ রয়েছে, এবার সেই তালিকায় যুক্ত হলো দুবাই।

আরও পড়ুন : স্বেচ্ছায় শারীরিক সম্পর্ককে ধর্ষণ বলা আইনের অপব্যবহার : হাইকোর্ট

এতদিন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো এক্সচেঞ্জ বা বড় বাজার থেকে স্বর্ণ কিনলে সেটির কাগজপত্র তৈরি ও স্বর্ণ হাতে পেতে অন্তত ১ থেকে ২ দিন বা তার চেয়ে বেশি সময় লেগে যেত। এর ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ওঠানামা করলে ব্যবসায়ীদের লোকসানের ঝুঁকিতে পড়তে হতো এবং তাদের বড় অঙ্কের পুঁজি বা টাকা বাজারে আটকে থাকত। নতুন এই নিয়মের ফলে বড় স্বর্ণ ব্যবসায়ী, রিফাইনারি (স্বর্ণ শোধনাগার) এবং ব্রোকাররা একই দিনে স্বর্ণ কিনতে পারবেন, ক্লিয়ারিং করতে পারবেন এবং সরাসরি স্বর্ণ তুলেও নিতে পারবেন। এই পুরো লেনদেনটি হবে দুবাইয়ের স্থানীয় মুদ্রা ‘দিরহামে’। সর্বনিম্ন ১ কেজি ওজনের স্বর্ণের বারের ওপর ভিত্তি করে এই ব্যবসা করা যাবে।

আরও পড়ুন : অসংযত মন্তব্যের জেরে ট্রাম্পকে ধুয়ে দিলেন মেলোনি

দুবাই গোল্ড অ্যান্ড কমোডিটিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ বিন সুলায়েম বলেন, দুবাই হলো বিশ্বজুড়ে স্বর্ণ বাণিজ্যের প্রধান কেন্দ্র। পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে যে স্বর্ণের ব্যবসা হয়, তার একটি বড় অংশ দুবাই নিয়ন্ত্রণ করে। বাজার যত বড় হচ্ছে, ব্যবসায়ীদের তত দ্রুত এবং নিরাপদ উপায়ে লেনদেনের প্রয়োজন পড়ছে। এই নতুন নিয়মটি দুবাইয়ের স্বর্ণের বাজারকে আরও শক্তিশালী করবে এবং ব্যবসায়ীদের ঝুঁকি অনেক কমিয়ে দেবে।

অর্থনীতিবিদরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে নানামুখী রাজনৈতিক উত্তেজনা ও শেয়ার বাজারের অস্থিরতার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে মানুষের স্বর্ণের প্রতি আগ্রহ অনেক বেড়েছে। গত বছরও দুবাইয়ের এই স্বর্ণ বাজারে লেনদেনের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেড়েছে, যার মোট মূল্য ছিল প্রায় ৪৭ বিলিয়ন বা ৪ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। এই রেকর্ড সাফল্যের পর দুবাইয়ের এই নতুন ও সহজ ‘এক দিনের ডেলিভারি’ নিয়ম বিশ্ব স্বর্ণবাজারে তাদের অবস্থানকে আরও উঁচুতে নিয়ে যাবে।

স্বর্ণ আরব আমিরাত দুবাই

সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ

৭ ঘন্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?
১০ ঘন্টা আগে
স্বর্ণের দাম বাড়ল, আজ ভরি কত?
০২ জুলাই ২০২৬
স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ধ্বংস্তূপে আটদিন আটকে থাকার পর অলৌকিকভাবে উদ্ধার এক ব্যক্তি
  2. কিয়েভে রাশিয়ার নজিরবিহীন হামলা, নিহত বেড়ে ১৮
  3. ভারতে খনির পাথর ধসে ৭ শ্রমিকের মৃত্যু
  4. ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন
  5. চার মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤