Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:১৪, ১০ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:১৪, ১০ নভেম্বর ২০২৬
আরও খবর
ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!
ট্রাম্প বলছেন আলোচনা এগোচ্ছে, ইরানের জবাব ‘ভুয়া খবর’
সাময়িক লকডাউনে হোয়াইট হাউস, ভেতরে ছিলেন ট্রাম্প
ট্রম্পের ‘পরাজয়ের ধাক্কা’ : ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপে নজর ইরানের
ইরানে অস্ত্র ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নতুন টাস্কফোর্স গঠন যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:১৪, ১০ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:১৪, ১০ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ২৮ অক্টোবর সেবুতে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণের পর সেখান থেকে বিদায় নিচ্ছেন। ছবি: এএফপি

ইরান যুদ্ধ, মাদক পাচারের অভিযোগে নৌযানে হামলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।

স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) মার্কিন প্রতিনিধি পরিষদের অধিবেশনে প্রস্তাবের আটটি অভিযোগ পড়ে শোনান কেনটাকির এই বিদায়ী আইনপ্রণেতা। তার অভিযোগ, হেগসেথ বেআইনি নির্দেশ বাস্তবায়ন করেছেন এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের জন্য হুমকি তৈরি করেছেন। খবর আল জাজিরার। 

মধ্যবর্তী নির্বাচনের পর প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন শুরু হতেই অভিশংসনের প্রস্তাবটি উত্থাপন করেন ম্যাসি। এর আগে গত সেপ্টেম্বরে এই আটটি অভিযোগ তুলে প্রস্তাবটি এনেছিলেন তিনি। তবে তখন রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ভোট এড়াতে আগেভাগেই অধিবেশন শেষ করে আইনপ্রণেতাদের ছুটিতে পাঠান।

সোমবার সংবাদ সম্মেলনে ম্যাসি বলেন, হেগসেথকে দায়িত্ব থেকে সরাতে চান- এমন যেকোনো আইনপ্রণেতার ভোট তিনি স্বাগত জানাবেন। এমনকি কেউ তার প্রস্তাবের বিস্তারিত না পড়লেও তাদের ভোটকে স্বাগত জানাবেন বলে জানান তিনি।

ম্যাসি বলেন, আমি বুঝতে পারছি, তাদের কেউ কেউ শুধু হেগসেথকে বিদায় করতে চান বলেই এই প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারেন। তাদের ভোটকে আমি স্বাগত জানাই।

আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই হেগসেথকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ম্যাসি। তার ধারণা, নতুন কংগ্রেস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম এবং হেগসেথের নেতৃত্ব নিয়ে তদন্ত করবে। এতে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাক্ষ্যও নেওয়া হতে পারে।

তবে হেগসেথ অভিযোগের জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিছু ব্যক্তি নীতিগত বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন। তবে তাদের আপত্তি মূলত সাফল্য নিয়ে।

মার্কিন প্রশাসনের সামরিক অভিযানগুলো নিয়ে তদন্ত বা বিতর্ক হলে তিনি তা মোকাবিলা করতে প্রস্তুত বলেও জানান হেগসেথ। মঙ্গলবার (১০ নভেম্বর) তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

ম্যাসির প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরান যুদ্ধ পরিচালনায় ভূমিকা রেখে হেগসেথ সংবিধান লঙ্ঘন করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়ার পাওয়ারস রেজল্যুশন অনুযায়ী, এ ধরনের সামরিক পদক্ষেপের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

ম্যাসির অভিযোগ, হেগসেথ এমন এক যুদ্ধসংস্কৃতি তৈরি করেছেন, যেখানে সামরিক অভিযানের নিয়মকানুন ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করা হয়েছে।

এ ক্ষেত্রে ইরানের মিনাবে একটি স্কুলে যুক্তরাষ্ট্রের বোমা হামলার কথা উল্লেখ করেছেন তিনি। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর দিকে ওই হামলায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হন। তাদের মধ্যে প্রায় ১২০ জন শিশু ছিল বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে সন্দেহভাজন নৌযানগুলোতে মার্কিন হামলার ক্ষেত্রেও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা উপেক্ষার অভিযোগ আনা হয়েছে। ম্যাসির দাবি, এসব হামলা হেগসেথের নেতৃত্বে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল।

হেগসেথের বিরুদ্ধে আরও যেসব অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে রয়েছে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ, পেন্টাগনে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করে মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করা এবং ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বেআইনি যুদ্ধ পরিচালনা।

ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের নিয়মিত সমালোচক ম্যাসি। বিশেষ করে ইরান যুদ্ধের বিরোধিতা করে আসছেন তিনি। তার অবস্থানের কারণে আগে ট্রাম্পের ক্ষোভের মুখেও পড়তে হয়েছে তাকে। চলতি বছরের রিপাবলিকান প্রাইমারিতে ম্যাসির প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন করেছিলেন ট্রাম্প। ওই নির্বাচনে পরাজিত হন ম্যাসি।

প্রস্তাবটি পাস করতে হলে ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রয়োজন। এরপর প্রতিরক্ষামন্ত্রীকে পদ থেকে সরাতে সিনেটের ১০০ সদস্যের দুই-তৃতীয়াংশের ভোট লাগবে।

বর্তমান রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা কম। তবে মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়া ডেমোক্র্যাট সদস্যরা জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর হেগসেথের ওপর চাপ বাড়তে পারে।

প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস এরই মধ্যে হেগসেথের অভিশংসনের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, তথাকথিত প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতার অপব্যবহার করেছেন, আমাদের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছেন এবং ইরানে এই বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধের পরিকল্পনা করেছেন।

তবে সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তাদের আসনসংখ্যা প্রায় ৫৪ হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে হেগসেথকে দোষী সাব্যস্ত করে পদ থেকে সরাতে প্রয়োজনীয় ৬৭টি ভোট তাদের হাতে থাকবে না।

নিজ দলের বিরোধিতার মধ্যেও অভিশংসনের উদ্যোগ চালিয়ে যাচ্ছেন ম্যাসি। রিপাবলিকান স্পিকার মাইক জনসন এই উদ্যোগের সমালোচনা করেছেন।

জনসন বলেন, রাজনৈতিক সুবিধা বা সস্তা কৌশলের জন্য আমরা মন্ত্রিসভার সদস্যদের অভিশংসন করি না। আমার মনে হয়, এটিই এখানে করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও হেগসেথের অভিশংসনের উদ্যোগের বিরোধিতা করেছেন। তবে একই সঙ্গে তারা স্বীকার করেছেন, ইরান যুদ্ধের প্রতি জনসমর্থন কম। এমনকি এই যুদ্ধের কারণে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতি হয়ে থাকতে পারে বলেও প্রশাসনের কেউ কেউ স্বীকার করেছেন।

রোববার (৮ নভেম্বর) হেগসেথের পক্ষে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, তিনি মূলত দুটি কারণে অভিযুক্ত- দুটি যুদ্ধে জয়ী হওয়ার জন্য। ট্রাম্পের দাবি, তার প্রশাসন মধ্যপ্রাচ্য ও ইসরায়েলকে রক্ষা করেছে। এমন পরিস্থিতিতে হেগসেথকে অভিশংসনের দাবি তোলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও হেগসেথের কাজের প্রশংসা করেছেন। তার ভাষ্য, ব্যাপক সমালোচনা সত্ত্বেও হেগসেথ ভালো কাজ করেছেন। রুবিও ইরান যুদ্ধকে ‘প্রয়োজনীয়’ বললেও স্বীকার করেছেন, যুদ্ধটি জনপ্রিয় নয়।

যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অভিশংসন

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

০৯ নভেম্বর ২০২৬
সাময়িক লকডাউনে হোয়াইট হাউস, ভেতরে ছিলেন ট্রাম্প
০৯ নভেম্বর ২০২৬
ইরানে অস্ত্র ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নতুন টাস্কফোর্স গঠন যুক্তরাষ্ট্রের
০৯ নভেম্বর ২০২৬
ট্রাম্পের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন মাগা সমর্থকেরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিদেশের বিমানবন্দরের মেঝেতে ভারতীয়দের ভোজ, নেট দুনিয়ায় সমালোচনা
  2. হামলার হুমকির মুখে সর্বোচ্চ সতর্কতায় ইরান, বিক্ষোভ দমনে আরও কঠোর
  3. অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন
  4. ভারি বন্যা ও ইসরায়েলি অবরোধে ‘বসবাসের অযোগ্য’ গাজা : জাতিসংঘ
  5. টিভি উপস্থাপিকা রাবিয়াকে গুলি করে হত্যা
  6. গাজায় ৭৪ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x