গাজায় ৭৪ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল
গাজা শহরের আল-রেমাল এলাকায় চালানো ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনি ও তার সন্তানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন স্বজনরা। এএফপির ফাইল ছবি
গাজায় ইসরায়েল এখন পর্যন্ত প্রায় ৭৪ হাজার মানুষকে হত্যা করেছে বলে জানিয়েছেন উপত্যকাটির স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক বলেন, ইসরায়েল এখন পর্যন্ত প্রায় ৭৪ হাজার মানুষকে হত্যা করেছে এবং আরও ১ লাখ ৭৫ হাজার মানুষকে আহত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক আরও বলেন, গাজা উপত্যকায় ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পৌঁছানোর সুবিধার্থে সেখানকার সীমান্ত পথগুলো অবিলম্বে খুলে দেওয়া প্রয়োজন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সশস্ত্র শাখা ‘কাসেম ব্রিগেড’ ও অন্যান্য ফিলিস্তিনি সংগঠন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। এ সময় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করা হয়। এরপরই ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা শুরু করে।
২০২৫ সালের ১০ অক্টোবর ‘যুদ্ধবিরতি’ কার্যকর হলেও, হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক