Skip to main content
NTV Online
Dektop Mobile

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৪০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ০০:৪২, ২২ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৪০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ০০:৪২, ২২ আগস্ট ২০২৬
আরও খবর
আরও ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু
অনলাইনেই সরব হাসিনা, দুই বছরেও মুখ দেখেনি কেউ
অনলাইনে কেনাকাটা করেন দেশের ১৪.৪ শতাংশ মানুষ, শীর্ষে ঢাকা
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
আইফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৪০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ০০:৪২, ২২ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৪০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ০০:৪২, ২২ আগস্ট ২০২৬
ছবি : বাসস

সরকারি ক্রয় ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থার আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সাঈদ মো. কামরুজ্জামান। তিনি বলেন, ই-জিপি থেকে অব্যাহতি চেয়ে কোনো সংস্থাকে অফলাইন ক্রয়ের জন্য ‘ব্ল্যাংকেট’ বা সার্বিক অনুমতি দেওয়া হবে না। কোন ক্রয়কারী প্রতিষ্ঠান অফলাইনে কতটি ক্রয় প্যাকেজ সম্পন্ন করবে এবং নির্দিষ্ট কোন তারিখ থেকে ই-জিপিতে ফিরে আসবে, তা স্পষ্টভাবে উল্লেখ করেই অব্যাহতির আবেদন করতে হবে।

সম্প্রতি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে (ইএসসিবি) চলমান চার সপ্তাহব্যাপী ‘বেসিক পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট (পিপিএম)’ প্রশিক্ষণের প্রথম ব্যাচের অংশগ্রহণকারীদের জন্য বিপিপিএ ও এর কার্যক্রমবিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কামরুজ্জামান এসব কথা বলেন।

গত ৮ আগস্ট শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামী ১ সেপ্টেম্বর শেষ হবে। চারজন নারী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ২৮ জন কর্মকর্তা এতে অংশ নিচ্ছেন।

সিইও প্রশিক্ষণার্থীদের চার সপ্তাহের প্রশিক্ষণের সর্বোচ্চ সুফল কাজে লাগানোর আহ্বান জানান। এ সময় তিনি বিপিপিএ প্রতিষ্ঠার পটভূমি, এর কার্যাবলি ও পরিচালনা পর্ষদ, ই-জিপি ব্যবস্থার অগ্রগতি, সুযোগ ও চ্যালেঞ্জ, টেকসই সরকারি ক্রয় (এসপিপি), বিপিপিএর প্রকল্প বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

সরকারি ক্রয়ে ‘ফিট ফর পারপাস’ এবং ‘ভ্যালু ফর মানি’ নীতির ওপর গুরুত্বারোপ করে কামরুজ্জান বলেন, টেকসই ক্রয়ের ক্ষেত্রে শুধু সর্বনিম্ন দামই বিবেচ্য হতে পারে না। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে টেকসই সরকারি ক্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, টেকসই ক্রয়ের তিনটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো মানুষ, পরিবেশ ও মুনাফা। একই সঙ্গে ‘৪ আর’-রিডিউস, রিইউজ, রিসাইকেল ও রিকভার-নীতির গুরুত্বও তুলে ধরেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা বিপিপিএ কার্যালয় পরিদর্শন করে ই-জিপি ব্যবস্থা, হেল্প ডেস্ক, রিভিউ প্যানেলসহ সরকারি ক্রয় ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করেন।

বিপিপিএর প্রশিক্ষণ পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলী প্রশিক্ষণার্থীদের বিভিন্ন শাখা ঘুরিয়ে দেখান। পরে বিপিপিএ সম্মেলন কক্ষে তিনি সংস্থার কার্যক্রম তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের হাতে বিপিপিএর বার্ষিক প্রতিবেদন তুলে দেন।

বিধি পরিচালক (সাবেক সিপিটিইউ) ও সাবেক অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান ক্রয়সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও চিঠির বিষয়ে বিপিপিএ কীভাবে মতামত প্রদান করে, সে বিষয়ে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন। তিনি জানান, এ ধরনের মতামত প্রদানসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে।

বিপিপিএর পরিচালক অপর্ণা বৈদ্য ক্রয়-পরবর্তী পর্যালোচনার (প্রকিউরমেন্ট পোস্ট-রিভিউ) উদ্দেশ্য ও প্রক্রিয়া ব্যাখ্যা করেন এবং এ-সংক্রান্ত প্রজ্ঞাপনের বিষয়েও জানান। পরিচালক মোহাম্মদ আলী আহমেদ খান রিভিউ প্যানেল এবং ডিবারমেন্ট রিভিউ বোর্ডের কার্যপ্রণালি তুলে ধরেন।

বিশ্বব্যাংকের সহায়তায় ‘প্রকিউরমেন্ট মডার্নাইজেশন টু ইমপ্রুভ পাবলিক সার্ভিস ডেলিভারি (পিএমআইপিএসডি)’ প্রকল্পের আওতায় বিপিপিএ  চার সপ্তাহব্যাপী এ পিপিএম প্রশিক্ষণ পরিচালনা করছে।

বিপিপিএ অনলাইন

সংশ্লিষ্ট সংবাদ: বিপিপিএ

১১ আগস্ট ২০২৬
সরকারি ক্রয় বিষয়ে বিপিপিএ’র চার সপ্তাহের প্রশিক্ষণ শুরু
সর্বাধিক পঠিত
  1. আবারও বাড়ল স্বর্ণের দাম
  2. শাহজালালে গোল্ডপেস্ট-সিগারেটসহ দুই কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ
  3. ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ
  4. আইসিএসবির সিএস কোর্সের নতুন সেশনের নবীনবরণ অনুষ্ঠিত
  5. সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা
  6. স্বর্ণের দামে বড় লাফ, আজ বিক্রি হচ্ছে যে দামে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x