Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪২, ২০ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪২, ২০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মিষ্টি আলুর অবাক করা পুষ্টিগুণ: কেন খাবেন প্রতিদিন?
ভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে বিআইডব্লিউটিসির জাহাজ
নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার : প্রতিমন্ত্রী
বিদ্যুৎ নেই হাসপাতালে, মোবাইলের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২৫২

একইসঙ্গে সুরক্ষা ও সঞ্চয়ের সুবিধা দেবে মেটলাইফের নতুন স্বাস্থ্যবীমা

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪২, ২০ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪২, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান’ (এমএইচএসপি) নামে নতুন একটি স্বাস্থ্যবীমা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। দেশে প্রথমবারের মতো বড় ধরনের অসুস্থতার ক্ষেত্রে সুরক্ষা, স্বাস্থ্যসেবা-কেন্দ্রিক সঞ্চয় এবং চিকিৎসার প্রয়োজনে সহজে অর্থ ব্যবহারের সুবিধা একসঙ্গে পাওয়া যাবে এই বীমা থেকে।

স্বাস্থ্যসেবার খরচ মেটাতে গিয়ে বাংলাদেশি পরিবারগুলো সাধারণত বড় ধরনের আর্থিক উদ্বেগের মুখোমুখি হয়। অন্যদিকে, বাংলাদেশে বীমা সুরক্ষার আওতায় থাকা জনগোষ্ঠীর সংখ্যা অনেক কম। ফলে আর্থিক প্রস্তুতি ও সুরক্ষা নিশ্চিত করতে পারে এমন বীমার প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি।

ভবিষ্যতের চিকিৎসা ব্যয়ভার বহনে গ্রাহকদের আর্থিকভাবে প্রস্তুত করতে ‘মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান’ বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রচলিত স্বাস্থ্য সুরক্ষার বাইরে গিয়ে এ বীমায় গ্রাহকেরা ভবিষ্যতের চিকিৎসা ব্যয়ের জন্য আলাদা একটি তহবিল গড়ে তুলতে পারবেন। পাশাপাশি, গুরুতর অসুস্থতার ক্ষেত্রে তারা বীমার টাকাও পাবেন।

নতুন এ স্বাস্থ্যবীমায় ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া এবং গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপনসহ নীতিমালায় উল্লেখিত অন্যান্য গুরুতর অসুস্থতার বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হবে। কোন কোন রোগ ও পরিস্থিতি এর আওতায় থাকবে, তা বীমার শর্তাবলিতে উল্লেখ করা থাকবে।

এ স্বাস্থ্যবীমার একটি বিশেষ সুবিধা হলো ‘মেটলাইফ হেলথ ওয়ালেট’। এ ওয়ালেটের মাধ্যমে গ্রাহকেরা বীমার মেয়াদজুড়ে জমা হওয়া নির্ধারিত পরিমাণ অর্থ স্বাস্থ্যসেবা-সংক্রান্ত ব্যয় মেটাতে ব্যবহার করতে পারবেন। এ জন্য একটি বিশেষ স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। এ সুবিধাসমূহ বীমার শর্ত অনুযায়ী গ্রাহকেরা উপভোগ করতে পারবেন। বীমার অর্থ ব্যবহারের সহজ সুবিধা দেওয়ার পাশাপাশি এ স্বাস্থ্য কার্ড গ্রাহকদের ভবিষ্যতের চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি, তারা নির্ধারিত চিকিৎসাকেন্দ্রে বিশেষ ছাড় ও অন্যান্য সুবিধাও পাবেন। এর মাধ্যমে গ্রাহকেরা তুলনামূলক সহজ ও সাশ্রয়ীভাবে নিজেদের চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজন মেটাতে পারবেন।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমাদ বলেন, স্বাস্থ্যসেবার খরচ মেটানো বর্তমানে যেকোনো পরিবারের জন্য অন্যতম একটি চিন্তার কারণ। এই ধরনের ব্যয়ের জন্য আগে থেকেই যেন প্রস্তুতি নেওয়া যায়, সেই উদ্দেশ্যেই আমরা ‘এমএইচএসপি’ নিয়ে এসেছি। এ সেবার মূল বৈশিষ্ট্য হলো, এর মাধ্যমে এক বীমাতেই স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসেবার জন্য নির্দিষ্ট সঞ্চয় এবং চিকিৎসা তহবিলের সুবিধা সব একসাথে থাকছে। আমাদের গ্রাহকেরা ভবিষ্যতের স্বাস্থ্যসেবার প্রয়োজন মেটাতে নির্দিষ্ট একটি তহবিল গড়ে তুলতে পারবেন, প্রয়োজনের সময় ‘হেলথ ওয়ালেট’-এর মাধ্যমে তা ব্যবহার করতে পারবেন এবং বড় ধরনের অসুস্থতার ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। এর মাধ্যমে তারা আর্থিকভাবে আরও বেশি আত্মবিশ্বাস ও মানসিক শান্তির সঙ্গে জীবনযাপন করতে পারবেন।

দেশজুড়ে বর্তমানে ১০ লাখের বেশি ব্যক্তিগত গ্রাহক এবং নয়শ’র বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ। ২০২৬ সালের প্রথমার্ধে প্রতিষ্ঠানটি ১ হাজার ৩৮৪ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে এবং ২০২৫ সালে মেটলাইফ বাংলাদেশের বীমা দাবি পরিশোধের পরিমাণ ছিল ২,৮৫৩ কোটি টাকা, যা উভয় ক্ষেত্রেই বাংলাদেশের সকল জীবনবীমা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ। মেটলাইফ বাংলাদেশের বীমা দাবি নিষ্পত্তির হার ৯৮ শতাংশের বেশি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহক ও তাদের পরিবারের জন্য নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করে যাচ্ছে।

‘মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান’-এর মাধ্যমে ভবিষ্যতের চিকিৎসা ব্যয়ের জন্য প্রস্তুত থাকতে আগ্রহী গ্রাহকেরা মেটলাইফ এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া, বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন মেটলাইফ বাংলাদেশের ওয়েবসাইটে।

মেটলাইফ স্বাস্থ্য বীমা সঞ্চয়

সংশ্লিষ্ট সংবাদ: মেটলাইফ

০২ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সঙ্গে মেটলাইফের সমঝোতা স্মারক
সর্বাধিক পঠিত
  1. ১৯ দিনে প্রবাসীরা পাঠালেন ২৩ হাজার কোটি টাকা
  2. আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
  3. স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বেড়েছে রুপার দাম
  4. ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে
  5. নভেম্বরে ঢাকায় শুরু হচ্ছে বাটেক্সপো ২০২৬
  6. জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x