শাহজালালে তিন যাত্রীর ব্যাগে ৬৩১ কার্টন সিগারেট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর লাগেজে পেল ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মুঠোফোনসহ তিনটি ল্যাপটপ। এসবের বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) এসব তথ্য জানালেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন।
এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে জনসংযোগ এই কর্মকর্তা জানান, গতকাল সোমবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) বিমানবন্দরের এয়ারপোর্ট সার্কেলের (সি-শিফট) কর্মকর্তারা বিশেষ নজরদারি শুরু করেন। এসময় শারজাহ থেকে ঢাকায় আসা জি৯ ৫৭১ ফ্লাইটের যাত্রীদের লাগেজে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে যাত্রী মোহাম্মদ শাহিনের লাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ পাওয়া যায়। একইভাবে কেএম ফজল হকের লাগেজে পেল ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভূইয়া হোসেনের ব্যাগে পেল ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ। পরে তিন যাত্রীদের কাছ পাওয়া ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

নিজস্ব প্রতিবেদক