আশা ইউনিভার্সিটিতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প
আশা ইউনিভার্সিটিতে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জন্য তিন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প শুরু হয়েছে। চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। আজ সোমবার ডিজিটাল স্বাস্থ্যসেবায় অন্যতম হেলথ টেক প্রতিষ্ঠান হেলথএক্স ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যাগে এ ক্যাম্প শুরু হয়।
এ হেলথ ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ তাদের পরিবারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড গ্রুপিং, ব্লাড প্রেশার পরিমাপ এবং সাশ্রয়ী মূল্যে বিভিন্ন হেলথ প্ল্যান ও হেলথ চেকআপ করতে পারবেন।
এ বিষয়ে হেলথএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তফা মাহবুব হাসান বলেন, ‘ওয়ান স্টেপ হেলথ কেয়ার সার্ভিস দেওয়ার পাশাপাশি, আমরা প্রায়ই সামাজিক দায়বদ্ধতা থেকে স্বাস্থ্যসেবার ভালো দিকগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি। এটি আমাদের এ রকমই একটি কাজের অংশ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেকাংশেই তাঁদের স্বাস্থ্য নিয়ে উদাসীন থাকেন। আমাদের হেলথ ক্যাম্পসহ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির এই কার্যক্রমগুলোর মাধ্যমে আমরা আশা করছি, তাঁদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারব। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সাশ্রয়ী খরচে স্বাস্থ্য পরীক্ষায় উপকৃত হতে পারবেন শিক্ষকেরাও।’

ফিচার ডেস্ক