Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১১:২০, ২৯ আগস্ট ২০২১
আপডেট: ১৪:০৭, ২৯ আগস্ট ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১১:২০, ২৯ আগস্ট ২০২১
আপডেট: ১৪:০৭, ২৯ আগস্ট ২০২১
আরও খবর
ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি
প্রধানমন্ত্রী ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ কর্মসূচি উদ্বোধন করবেন আজ
ঢাবির এমপিএইচআরএম প্রোগ্রামের ১৬তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ঢাবিতে আজ বড় পর্দায় দেখানো হবে না আর্জেন্টিনার ম্যাচ
ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

ঢাবিতে ছাত্রদলের মিছিলে ‘ছাত্রলীগের হামলা’, আহত ৯

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১১:২০, ২৯ আগস্ট ২০২১
আপডেট: ১৪:০৭, ২৯ আগস্ট ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১১:২০, ২৯ আগস্ট ২০২১
আপডেট: ১৪:০৭, ২৯ আগস্ট ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার মিছিলে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যম্পাসে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের অন্তত ৯ জন নেতাকর্মী আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রুমি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে রোববার সকাল ১০টার দিকে প্রায় দেড়শ ছাত্রদল নেতাকর্মী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দিকে যায়। যাওয়ার পথে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মীদের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রদলের ব্যানারটি মিশুক মুনীর চত্বরে পুড়িয়ে দেয় ছাত্রলীগ।

ছাত্রদল নেতাদের দাবি, ছাত্রলীগের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান, আহ্বায়ক কমিটির সদস্য দিদার, হাজী মুহম্মদ মুহসিন হল শাখা ছাত্রদলের সভাপতি মামুন, ফজলুল হক হল শাখা ছাত্রদলের সভাপতি মাসুমসহ ৯ জন গুরুতর আহত হন। এর বাইরে আরও অনেকেরই শরীরে ইটের আঘাত লেগেছে। গুরুতর আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর কয়েকটি হাসপাতালে ভর্তি করার কথা জানান তাঁরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার ছাত্রদলের বিক্ষোভ মিছিলের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। ছবি : এনটিভি

ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা রড, লাঠি ইত্যাদি নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমানুল্লাহ আমানসহ ৯ জন গুরুতর আহত হয়েছেন।’

হামলার বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘হামলার কোনো খবর আমি জানি না। কে বা কারা ক্যাম্পাসে তাদের ওপর হামলা করেছে আমার জানা নেই। তারা নিজেরা নিজেদের ওপর এ ঘটনা ঘটাতে পারে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সারা দেশে এক দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এরই অংশ হিসেবে আজ রোববার সকাল ১০টার দিকে ঢাবি ক্যাম্পাসে মিছিল বের করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়

২৭ জুলাই ২০২৬
ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি
০৭ জুলাই ২০২৬
ঢাবিতে আজ বড় পর্দায় দেখানো হবে না আর্জেন্টিনার ম্যাচ
০১ জুলাই ২০২৬
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থামবে না মেট্রোরেল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
  2. ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি
  3. এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
  4. প্রেমে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে পিস্তল ঠেকিয়ে সহপাঠীর হুমকি
  5. বিরতির পর আজ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু
  6. শিক্ষাব্যবস্থা ভেঙে চুরমার করেছে পতিত সরকার : তিতুমীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x