Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
০০:৪০, ২৬ জুলাই ২০২৬
আপডেট: ০০:৪০, ২৬ জুলাই ২০২৬
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
০০:৪০, ২৬ জুলাই ২০২৬
আপডেট: ০০:৪০, ২৬ জুলাই ২০২৬
আরও খবর
সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
‘বেস্ট সাইবার সিকিউরিটি ক্লাব’ সম্মাননা পেল নজরুল বিশ্ববিদ্যালয়
হারপিক ঢেলে আর্জেন্টিনার জার্সি বানালেন ব্রাজিল সমর্থকেরা
বজ্রপাতে সিনিয়রের মৃত্যুর শোক থেকে বজ্ররোধী বৃক্ষ রোপণের উদ্যোগ
সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’

শিক্ষাব্যবস্থা ভেঙে চুরমার করেছে পতিত সরকার : তিতুমীর

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
০০:৪০, ২৬ জুলাই ২০২৬
আপডেট: ০০:৪০, ২৬ জুলাই ২০২৬
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
০০:৪০, ২৬ জুলাই ২০২৬
আপডেট: ০০:৪০, ২৬ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. আল মাহমুদ তিতুমীর বলেছেন, শিক্ষাব্যবস্থা ভেঙে চুরমার করেছে পতিত সরকার। তিনি বলেন, আমাদের প্রতি চারজনের মাঝে একজন যুবক ছিল। কিন্তু সেটা কাজে লাগায়নি পতিত সরকার। একটা দেশের সাথে কতোটা গাদ্দারি করলে জনশক্তিতে জনগণের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। শিক্ষাব্যবস্থা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। 
শনিবার (২৫ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিতুমীর এসব কথা বলেন।
তিতুমীর আরও বলেন, পতিত সরকার জনমিতিক বোঝা দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। জনমিতিক যেখানে লভ্যাংশ হওয়ার কথা ছিল, সেখানে জনমিতিক বোঝা নিয়ে আমরা বাস করছি। শিক্ষিত বেকারত্বের হার বেড়েছে। ২০২০ থেকে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। দেশে যাদের শিক্ষা নেই, কর্মসংস্থান নেই ও প্রশিক্ষণ নেই এমন মানুষের সংখ্যা ৪১ শতাংশ। এদের মধ্যে নারীদের সংখ্যা ৬২ শতাংশ। বেকারত্বের সংখ্যা ২০২০ সাল থেকে দিন দিন বেড়ে গেছে।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, এসব থেকে উত্তরণ করতে হবে। আমরা শিক্ষা খাত ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছে। বাংলাদেশে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে, ২ শতাংশে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২.৫ শতাংশ। আমরা শিক্ষাখাতে পরিবর্তন দেখতে চাই ও গুণগত পরিবর্তন আনতে চাই। তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার সময় নারীর আনুষ্ঠানিক খাতে অংশগ্রহণ বেড়েছিল, যা আমাদের রপ্তানি বাড়িয়ে দিয়েছিল। এই সরকার দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছেন। কারণ আমরা নারীর অগ্রগতি দেখতে চাই।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলেশন সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. কে. এম. মুস্তাফিজুর রহমান। এছাড়াও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক শিলা সরকার। পরে বিভাগের শিক্ষার্থী মো. খালিদ আহমেদ জনসংখ্যা, উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ বিষয়ক একটি উপস্থাপনা তুলে ধরেন।
আলোচনা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নজরুল বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

২২ জুন ২০২৬
হারপিক ঢেলে আর্জেন্টিনার জার্সি বানালেন ব্রাজিল সমর্থকেরা
১৩ জুন ২০২৬
বজ্রপাতে সিনিয়রের মৃত্যুর শোক থেকে বজ্ররোধী বৃক্ষ রোপণের উদ্যোগ
২৭ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ডরমিটরিতে নারী শিক্ষার্থীসহ ডেমোনস্ট্রেটর আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাবেক ছাত্রলীগকর্মী ও রাকসু-শিবিরের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়
  2. কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি খেলার মাঠে রূপান্তরের নির্দেশ
  3. তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
  4. এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ ও প্রচারণার নির্দেশনা
  5. ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি
  6. এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x