Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
১১:৪৫, ৩০ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৫০, ৩০ জুলাই ২০২৬
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
১১:৪৫, ৩০ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৫০, ৩০ জুলাই ২০২৬
আরও খবর
দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
তিন ব্যাগে কাস্টমস সিপাহির ১৫ টুকরা মরদেহ উদ্ধার
‘আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থানের কারণে ছোট ভাইয়ের লাশ আনতে পারিনি’
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা নিবাস ৫ দিনের রিমান্ডে
ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত

বহিষ্কৃত ছাত্রলীগনেতাকে ঘিরে ছাত্রদলের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
১১:৪৫, ৩০ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৫০, ৩০ জুলাই ২০২৬
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
১১:৪৫, ৩০ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৫০, ৩০ জুলাই ২০২৬

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলে বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীকে অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে শুরু হওয়া উত্তেজনা পরদিন (২৯ জুলাই) সকালে অগ্নিবীণা হলের ডাইনিংয়ে এক কর্মীকে মারধরের ঘটনায় গড়ায়। এতে আহত হন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ও বর্তমান ছাত্রদলকর্মী রিজওয়ানুল করিম রাব্বী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিদ্রোহী হলের সামনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা জড়ো হন। একপর্যায়ে সমস্যা সমাধানে শাখা ছাত্রদলের সদস্য সচিব মারুফ হাসান (মামুন সরকার) ঘটনাস্থলে উপস্থিত হলে তার সামনেই রিজওয়ানুল করিম রাব্বী ও যুগ্ম আহ্বায়ক শাহজালাল আহমেদ জনির মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়লে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযোগ রয়েছে, ওই ঘটনার জের ধরে পরদিন সকালে অগ্নিবীণা হলের ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় রাব্বিকে ‘অনুপ্রবেশকারী’ ও সংগঠনের শৃঙ্খলা নষ্টের অভিযোগ তুলে কয়েকজন নেতা-কর্মী মারধর করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মারধরের ঘটনায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা, শাহজালাল আহমেদ জনি এবং আবু সাইদসহ আরও কয়েকজন অংশ নেন। এ সময় তাদের হাতে স্ট্যাম্প, রড ও কাঠ দেখা যায়। পরে আহত অবস্থায় রাব্বিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে এই ঘটনার জেড়ে কয়েক দফায় ২ গ্রুপে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

সূত্রমতে, মারধরে অংশ নেওয়া নেতা-কর্মীরা সবাই ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান হোসেন প্রধানের অনুসারী ছিলেন। বর্তমানে তারা বহিষ্কৃত ছাত্রদল নেতা আব্দুর রহিম ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক রাসেল রানার অনুসারী হিসেবে পরিচিত। এছাড়া রাব্বিকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার সময়ও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে বহিষ্কৃত নেতা আব্দুর রহিমের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালে সাংবাদিকদের মারার অভিযোগে ৩ বছরের জন্য বহিষ্কার হন সাবেক ছাত্রলীগকর্মী রিজওয়ানুল করিম রাব্বী। তবে জুলাই আন্দোলনে সক্রিয় থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসিবিরোধী আন্দোলনেও অংশ নেন। পর ছাত্রদলের রাজনীতিতে যোগ দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা বলেন, “রাব্বী আগে ছাত্রলীগকর্মী ছিল। ৫ আগস্টের পর সে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হতে চায়। তবে তার উগ্র আচরণ ও সংগঠনের ভেতরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আমরা মেনে নেব না। রাতের ঘটনায় সে সিনিয়র নেতাদের গায়ে হাত তোলে, যা চরম অপমানজনক। ফ্যাসিস্টদের কোনো চিহ্ন ছাত্রদলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাকে আমরা প্রতিহত করবই।”

অন্যদিকে মারধরের শিকার রিজওয়ানুল করিম রাব্বী বলেন, “ছাত্রলীগের সময় প্রোগ্রাম করা বাধ্যতামূলক থাকায় সেখানে থাকতে হয়েছে। আমার কোনো পদ ছিল না। ছাত্রলীগের রাজনীতি করার উদ্দেশ্য থাকলে পদ নিয়েই রাজনীতি করতাম। আমি জুলাই আন্দোলনে শেষ পর্যন্ত মাঠে ছিলাম এবং ভিসিবিরোধী আন্দোলন করেছি। আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।”

মারধরের ঘটনার বর্ণনা দিয়ে রাব্বী বলেন, “রাতের ঘটনায় সদস্য সচিবের সামনে বেয়াদবি করায় আমি প্রতিবাদ করি। তখন কয়েকজন আমার ওপর হামলা চালায়। আবার সকালে ডাইনিংয়ে বসে খাওয়ার সময় লাঠি, রড ও স্ট্যাম্প দিয়ে আমাকে মারধর করা হয়।”

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, “সিনিয়র-জুনিয়র ঝামেলা থেকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছিল। বিষয়টি জানার পর আমি ও সদস্য সচিব দুই পক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে সমাধান করেছি। এমন ঘটনা মোটেও কাম্য নয়।”

শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার বলেন, “ঘটনাটি ইতোমধ্যে সমাধান হয়েছে। আমরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, “ছাত্রদলের নিজেদের মধ্যে একটি ঝামেলা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে।”

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সংঘর্ষ ময়মনসিংহ

সংশ্লিষ্ট সংবাদ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

২৬ জুলাই ২০২৬
শিক্ষাব্যবস্থা ভেঙে চুরমার করেছে পতিত সরকার : তিতুমীর
২২ জুন ২০২৬
হারপিক ঢেলে আর্জেন্টিনার জার্সি বানালেন ব্রাজিল সমর্থকেরা
১৩ জুন ২০২৬
বজ্রপাতে সিনিয়রের মৃত্যুর শোক থেকে বজ্ররোধী বৃক্ষ রোপণের উদ্যোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কথা নয়, কাজ দিয়েই জুলাইকে বাস্তবায়ন করতে হবে : জবি উপাচার্য
  2. উচ্চশিক্ষায় সহনশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর
  4. প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের তারিখ ঘোষণা
  5. বহিষ্কৃত ছাত্রলীগনেতাকে ঘিরে ছাত্রদলের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ
  6. ‘রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x