Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২২:৫৫, ২১ জুন ২০২১
আপডেট: ২২:৫৮, ২১ জুন ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২২:৫৫, ২১ জুন ২০২১
আপডেট: ২২:৫৮, ২১ জুন ২০২১
আরও খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিপিড সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত
কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তানভীর রিমান্ডে
ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল
ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস-রিনভী

ঢাবিতে ফি প্রত্যাহার ও টিকা নিশ্চিত করে হল খোলার দাবি ছাত্রলীগের

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২২:৫৫, ২১ জুন ২০২১
আপডেট: ২২:৫৮, ২১ জুন ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২২:৫৫, ২১ জুন ২০২১
আপডেট: ২২:৫৮, ২১ জুন ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ও পরিবহণ ফি প্রত্যাহার এবং করোনার টিকা নিশ্চিত করে হল খোলার দাবিতে আজ সোমবার বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আবাসন ও পরিবহণ ফি প্রত্যাহার এবং করোনার টিকা নিশ্চিত করে হল খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে এ দাবি জানান ছাত্রলীগের নেতারা।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। ঢাবি সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন শতাধিক নেতাকর্মী।

এ ছাড়াও সমাবেশ থেকে মাদকমুক্ত ক্যাম্পাসের প্রশাসনিক নিশ্চয়তা, আবাসিক সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্লান বাস্তবায়নের জন্য রোডম্যাপ প্রণয়ন, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও কোভিড-১৯ চিকিৎসার সুব্যবস্থার দাবি জানানো হয়।

সমাবেশে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, করোনার কারণে দীর্ঘ সময় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা নানা রকম মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং অনেক শিক্ষার্থী আত্মহত্যাও করেছে। সমাবেশ থেকে আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান করে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিন, সবাইকে সুন্দর একটি ক্যাম্পাস উপহার দিন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে সনজিত বলেন, আপনাদের কারণে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মাদকসেবীদের আশ্রয়খানা হতে পারে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো দুর্নীতিবাজদের আশ্রয়খানা হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত করে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমার আওতায় আনতে হবে।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা আবাসন এবং পরিবহণ সুবিধা গ্রহণ করছে না কিন্তু ভর্তি হতে এসে এসব ফি দিতে হচ্ছে। আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধিক্কার জানিয়ে বলতে চাই, আপনারা অভিভাবকসুলভ আচরণ করতে ব্যর্থ হয়েছেন। আপনাদের শিক্ষার্থীবান্ধব যে ভূমিকা, সে ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফি প্রত্যাহার করবে, আর যদি প্রশাসন ফি প্রত্যাহার না করে আমরা মনে করব বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিকতা ভুল পথে চলে গেছে।

প্রশাসনের সমন্বয়হীনতার কারণে শিক্ষার্থীরা টিকা থেকে বঞ্চিত উল্লেখ করে সাদ্দাম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সব শিক্ষার্থীকে ভ্যাকসিনেশনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। চীন থেকে যে টিকা এসেছে সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৈথিল্যতার কারণে, সমন্বয়হীনতার কারণে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা টিকা পেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা পায়নি। সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসার ব্যবস্থা করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
২৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান, দুটি তদন্ত কমিটি গঠন
০৮ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ
১৬ মার্চ ২০২৬
ঢাবির নতুন ভিসি এ বি এম ওবায়দুল, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
৩১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ক্যামিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত
১৯ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু
১৮ জানুয়ারি ২০২৬
শুরু হচ্ছে রসায়ন অলিম্পিয়াড, নিবন্ধনের শেষ তারিখ ২৩ জানুয়ারি
১২ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি
১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি
১১ জানুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাবিতে ফ্যাক্ট চেকিং কর্মশালা
২৭ ডিসেম্বর ২০২৫
ঢাবিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাকরি পেতে চাইলে সিভিতে যে ভুলগুলো করবেন না
  2. এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা
  3. জাল সনদ : ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে
  4. এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  5. সরকারি প্রাথমিক বিদ্যালয় টানা ১৫ দিন বন্ধ ঘোষণা
  6. হাবিপ্রবিতে সংঘর্ষের জেরে ৩১ শিক্ষার্থী বহিষ্কার, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x