Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ভর্তি ও পরীক্ষা
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১২:৩০, ২০ নভেম্বর ২০২০
আপডেট: ১২:৩২, ২০ নভেম্বর ২০২০
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১২:৩০, ২০ নভেম্বর ২০২০
আপডেট: ১২:৩২, ২০ নভেম্বর ২০২০
আরও খবর
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা
সব দাখিল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ
ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১ মার্চ থেকে
এসএসসি ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড

ঢাবির সান্ধ্যকোর্সের সেই ভর্তি পরীক্ষা হয়নি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১২:৩০, ২০ নভেম্বর ২০২০
আপডেট: ১২:৩২, ২০ নভেম্বর ২০২০
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১২:৩০, ২০ নভেম্বর ২০২০
আপডেট: ১২:৩২, ২০ নভেম্বর ২০২০
শুক্রবার সকাল ১১টার দিকে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সান্ধ্যকালীন এমবিএ ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অপেক্ষমান দেখা যায়। ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকোর্সের নীতিমালা প্রণয়ন না হওয়ার আগে আজ শুক্রবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যবসায় শিক্ষা অনুষদ। এ নিয়ে এনটিভি অনলাইনসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তা বাতিল করা হয়েছে।

পরীক্ষা বাতিলের তথ্যটি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক মো. আবু তালেব। তিনি বলেন, ‘পরীক্ষা হওয়ার ব্যাপারে আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল। কিন্তু উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আমাদের পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেন। এজন্য এটি বাতিল করা হয়েছে।’

রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা হওয়ার কথা ছিল। এদিন সকাল ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

কয়েকজন শিক্ষার্থী জানান, তাঁদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁদের বলা হয়েছে, আজকের পরীক্ষা বাতিল করা হয়েছে। এক শিক্ষার্থী তাঁর ফোনে একটি খুদেবার্তা দেখান। তাতে লেখা রয়েছে, ‘দুঃখিত, অনিবার্য কারণবশত আজকের এমবিএ (সান্ধ্যকালীন) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।’

এ ছাড়া পরীক্ষার কেন্দ্র আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ফটকেও একই কথা লেখা একটি কাগজ লাগানো রয়েছে।

এদিকে, এই ভর্তি পরীক্ষার ব্যাপারে কিছুই জানতেন না উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তাঁরা উভয়ই গতকাল বৃহস্পতিবার রাতে এনটিভি অনলাইনকে বলেন, এখন তো সব বন্ধ আছে। তাছাড়া নীতিমালা তৈরি না হওয়া পর্যন্ত সান্ধ্য কোর্সে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা নয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নীতিমালা না হওয়া পর্যন্ত সন্ধ্যা কোর্সে ভর্তি পরীক্ষা না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ব্যবসায় শিক্ষা অনুষদের মধ্যে রয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও ইন্টারন্যাশনাল বিজনেস ও অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ৯টি বিভাগের সন্ধ্যাকালীন কোর্স ও চারটি প্রফেশনাল কোর্সে প্রতি বছর প্রতিটি সেশনে ৭২০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হয়।

সর্বাধিক পঠিত
  1. যবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর
  2. ৩৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করল মাউশি
  3. ঢাবির ব্যবস্থাপনা বিভাগের ৩২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  4. বেরোবিতে ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ শুরু
  5. চবির ছাত্রাবাসে হঠাৎ অজ্ঞান শিক্ষার্থী, হাসপাতালে মৃত ঘোষণা
  6. স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x