Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৫০, ০৫ নভেম্বর ২০২১
আপডেট: ১১:৫৩, ০৫ নভেম্বর ২০২১
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৫০, ০৫ নভেম্বর ২০২১
আপডেট: ১১:৫৩, ০৫ নভেম্বর ২০২১
আরও খবর
সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’
রাবিতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘বায়োব্লিটজ’ অ্যাপ উদ্বোধন
ঈদযাত্রার ভোগান্তি বিবেচনায় শিক্ষার্থীদের জন্য বাস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
জ‌বি প্রেসক্লাবের সভাপ‌তি মুস‌ফিক, সাধারণ সম্পাদক লিমন
রাবির উপ-উপাচার্য হলেন ড. আব্দুল আলিম ও ড. মামুনুর রশীদ

বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হচ্ছে বাংলাদেশে

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৫০, ০৫ নভেম্বর ২০২১
আপডেট: ১১:৫৩, ০৫ নভেম্বর ২০২১
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৫০, ০৫ নভেম্বর ২০২১
আপডেট: ১১:৫৩, ০৫ নভেম্বর ২০২১
ঢাকার মিসর দূতাবাসের উপপ্রধান মরিয়ম এম রাগেই বৃহস্পতিবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত

‘বাংলাদেশের শিক্ষানগরী’ হিসেবে পরিচিত রাজশাহীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একটি শাখা চালু হতে যাচ্ছে। আল-আজহারের একটি প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।

এ বিষয়ে ঢাকার মিসর দূতাবাসের উপপ্রধান মরিয়ম এম রাগেই (Mariam M. Ragaei) গতকাল বৃহস্পতিবার দারুস সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন করেন। পরে তিনি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করেন।

ওই দিন দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালেমিসর দূতাবাসের উপপ্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র লিটন। পরে রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা ক্যাম্পাসে মিসরের আল-আজহারের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে আলোচনা করেন তাঁরা।

এর আগে মরিয়ম এম রাগেই মাদ্রাসাটি পরিদর্শনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংশ্লিষ্টরা জানান, মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়টি এরই মধ্যে অনুমোদিত হয়েছে। বাংলাদেশে রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসার ক্যাম্পাসে শাখাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এখানে আল-আজহার বিশ্ববিদ্যালয় ও দারুস সালাম কামিল মাদ্রাসার সমন্বয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে।

এ সময় মেয়র লিটন বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ, শিক্ষানগরী রাজশাহীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক শাখা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি হবে অনন্য একটি সংযোজন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।’

আল-আজহার
সর্বাধিক পঠিত
  1. সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’
  2. চাকরি পেতে চাইলে সিভিতে যে ভুলগুলো করবেন না
  3. এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা
  4. জাল সনদ : ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে
  5. এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  6. সরকারি প্রাথমিক বিদ্যালয় টানা ১৫ দিন বন্ধ ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x