Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
জাবি সংবাদদাতা
২৩:২০, ২৮ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:৩১, ২৮ জানুয়ারি ২০২১
জাবি সংবাদদাতা
২৩:২০, ২৮ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:৩১, ২৮ জানুয়ারি ২০২১
আরও খবর
বাইউস্টে নবীন বরণ ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত
যবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর
ঢাবির ব্যবস্থাপনা বিভাগের ৩২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বেরোবিতে ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ শুরু
চবির ছাত্রাবাসে হঠাৎ অজ্ঞান শিক্ষার্থী, হাসপাতালে মৃত ঘোষণা

বিশ্ববিদ্যালয়গুলোতে আইয়ুবী প্রশাসন দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে : আনু মুহাম্মদ

জাবি সংবাদদাতা
২৩:২০, ২৮ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:৩১, ২৮ জানুয়ারি ২০২১
জাবি সংবাদদাতা
২৩:২০, ২৮ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:৩১, ২৮ জানুয়ারি ২০২১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও জাবি সাংস্কৃতিক জোটের নেতাকর্মীদের মানববন্ধন। ছবি : এনটিভি

‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিহিংসামূলক শাস্তি প্রত্যাহার এবং প্রশাসনের দুর্নীতি তদন্তের দাবিতে আয়োজিত মানববন্ধনে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে আইয়ুব আমলের অনুরূপ প্রশাসন দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। স্বায়ত্বশাসন ও গণতান্ত্রিক বিধিব্যবস্থা দ্বারা বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করতে হবে।’

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক সাঈদ ফেরদৌসের সঞ্চালনায় মানববন্ধনে অধ্যাপন আনু মুহাম্মদ আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার জায়গা। অন্যায়ের প্রতিবাদ করার জায়গা না থাকলে বিশ্ববিদ্যালয় হয় না। পাবলিক বিশ্ববিদ্যালয় সবার। এই বিশ্ববিদ্যালয়গুলোর জবাবদিহিতা নিশ্চিতের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ জনগণকে সোচ্চার হতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো যদি কারাগার, দুর্নীতির আখড়ায় পরিণত হয় তাহলে একটি গোষ্ঠী লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ।’ 

এ সময় তারা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো ১. খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া বহিষ্কার আদেশ প্রত্যাহার ও দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। (২) খুলনাসহ প্রায় সব বিশ্ববিদ্যালয়ে সংগঠিত দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অনিয়মের যেসব অভিযোগ আছে তার তদন্তের জন্য আচার্য ও সরকারের কাছে দাবি জানাই। (৩) সব বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্ত্বশাসন ও গণতান্ত্রিক বিধিব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে।

‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ পক্ষে অধ্যাপক আনু মুহাম্মদ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বহিষ্কার আদেশ প্রত্যাহার ও প্রকৃত দোষীদের শাস্তি দাবির জন্য খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে দেন। তা না হলে পুনরায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, অধ্যাপক মো. জামাল উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক মাহমুদুল হাসান সুমন, সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত
  1. গুচ্ছ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
  2. যবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর
  3. ৩৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করল মাউশি
  4. ঢাবির ব্যবস্থাপনা বিভাগের ৩২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  5. বেরোবিতে ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ শুরু
  6. চবির ছাত্রাবাসে হঠাৎ অজ্ঞান শিক্ষার্থী, হাসপাতালে মৃত ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x