Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
রাবি সংবাদদাতা
০৭:৩৫, ১১ অক্টোবর ২০২১
আপডেট: ০৭:৪০, ১১ অক্টোবর ২০২১
রাবি সংবাদদাতা
০৭:৩৫, ১১ অক্টোবর ২০২১
আপডেট: ০৭:৪০, ১১ অক্টোবর ২০২১
আরও খবর
পিছিয়ে যাচ্ছে এসএসসির ফল প্রকাশ
মেস জীবনের ভোগান্তি দূর করবে রাবি শিক্ষার্থীর ‘মুঠোমেস’
বিএনপির বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীরের ফলাফল প্রকাশ নিয়ে রায় আজ
রাবি কৃতী শিক্ষার্থী স্বীকৃতি পদক চালু, ১০ লাখ টাকা অনুদান ঘোষণা ভূমিমন্ত্রীর
আবাসিকতা বাতিলের পরও হলে থাকেন রাবি হল সংসদের ২ নেতা

রাবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি সংবাদদাতা
০৭:৩৫, ১১ অক্টোবর ২০২১
আপডেট: ০৭:৪০, ১১ অক্টোবর ২০২১
রাবি সংবাদদাতা
০৭:৩৫, ১১ অক্টোবর ২০২১
আপডেট: ০৭:৪০, ১১ অক্টোবর ২০২১
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি গ্রুপ থেকে ৩ হাজার করে মোট ৯ হাজার জনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই তালিকায় থাকা শিক্ষার্থীরা আগামী ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম পূরণ করতে পারবে। কোনো ভর্তিচ্ছু নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ করতে না পারলে ‘এ’ ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং ‘এ’ ইউনিটের কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না। এছাড়া বিভিন্ন কোটায় আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে যারা ন্যূনতম ৪০ পেয়েছে, তারা আগামী ১৩ থেকে ১৬ অক্টোবরের মধ্যে বিভাগ পছন্দের অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবে।

আলাদাভাবে তিনটি গ্রুপ থেকে মেধাক্রম অনুসারে প্রথম এক হাজার ৫০০ জন পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ১৮ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরে তিন গ্রুপ থেকে মেধাক্রম এক হাজার ৫০১ থেকে তিন হাজার পর্যন্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পোষ্য কোটার সাক্ষাৎকার ১৯ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পছন্দক্রম পূরণকারী ভর্তিচ্ছুদের মধ্যে মেধাক্রমানুসারে প্রথম নির্বাচন তালিকা আগামী ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত হবে। প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিতদের ২৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে। এছাড়া শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকা থেকে মেধা ও পছন্দক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচন করা হবে।

মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ভর্তি সংক্রান্ত সাক্ষাৎকার ছাত্র উপদেষ্টার দপ্তর এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ভর্তি সংক্রান্ত সাক্ষাতকার প্রধান চিকিৎসকের দপ্তরে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দপ্তর দুইটি থেকে যথাসময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ ছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ru.ac.bd) পাওয়া যাবে।

গত ৫ অক্টোবর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটের (কলা, আইন, সমাজবিজ্ঞান, চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) অধীনে আসন রয়েছে দুই হাজার ১৯টি। এই ইউনিটে নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন ৪৩ হাজার ৫৫৮ শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৩ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১০ হাজার ৭৪১ জন। ফলে উপস্থিতির হার ছিল ৭৬ শতাংশ।

রাবি এ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল
১০ জুলাই ২০২৬
মেস জীবনের ভোগান্তি দূর করবে রাবি শিক্ষার্থীর ‘মুঠোমেস’
০৬ জুলাই ২০২৬
রাবি কৃতী শিক্ষার্থী স্বীকৃতি পদক চালু, ১০ লাখ টাকা অনুদান ঘোষণা ভূমিমন্ত্রীর
০৬ জুলাই ২০২৬
রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
০৬ জুলাই ২০২৬
গৌরবের ৭৩ পেরিয়ে ৭৪ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়
০৩ জুলাই ২০২৬
আবাসিকতা বাতিলের পরও হলে থাকেন রাবি হল সংসদের ২ নেতা
০৩ জুলাই ২০২৬
চিকিৎসাধীন অবস্থায় রাবির আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান আব্দুছ ছালামের মৃত্যু
২০ জুন ২০২৬
ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি
১৬ জুন ২০২৬
৪৮ দেশের পতাকা দুলছে রাবির প্যারিস রোডে
১৪ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবলপ্রেমীরা
১০ জুন ২০২৬
ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপ ফাইনালের দিন ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
  2. পিছিয়ে যাচ্ছে এসএসসির ফল প্রকাশ
  3. নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে আজ
  4. চট্টগ্রাম বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
  5. কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনে সিলেটের শিক্ষার্থীদের বিশ্বজয়
  6. রাবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন উপস্থিতিতে বিশেষ ছাড়ের সিদ্ধান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x