Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪০, ১৬ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪০, ১৬ জুলাই ২০২৬
আরও খবর
কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে নেই একজনও, শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছে ছাগল!
স্কুলে বিনামূল্যে দেওয়া খাবার খেয়ে তিন দিনে অসুস্থ ১৭০০ শিক্ষক-শিক্ষার্থী
সিলেটে ঝুলনযাত্রা উৎসব সম্পন্ন
ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী
ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সিলেটে নিহত ৪

কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনে সিলেটের শিক্ষার্থীদের বিশ্বজয়

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪০, ১৬ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪০, ১৬ জুলাই ২০২৬

স্বপ্ন, সৃজনশীলতা আর প্রযুক্তির সমন্বয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন সিলেটের একদল তরুণ শিক্ষার্থী। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্বাস্থ্যসেবা উদ্ভাবন ‘মেডিলিংক এআই’ প্রকল্প নিয়ে তারা জয় করেছেন আন্তর্জাতিক স্বীকৃতি।

সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের (জেসিইএসসি) শিক্ষার্থীদের উদ্ভাবিত এ প্রকল্প চলতি বছরের ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনভেনশন কম্পিটিশনে ১৩–১৭ বছর বয়স বিভাগের ডিজিটাল হেলথ, ওয়েলবিইং অ্যান্ড বায়োটেকনোলজি ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছে।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকরা নিজেদের গবেষণা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করেন। কঠিন প্রতিযোগিতায় সবার নজর কেড়ে নেয় বাংলাদেশি শিক্ষার্থীদের তৈরি ‘মেডিলিংক এআই’, যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, দ্রুত, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে।

স্বর্ণজয়ী দলের সদস্যরা হলেন ওয়াশিক জাহেদ ইয়াফি, মোহাম্মদ ইসাবা ইসলাম, ওয়াইজ হাসান আরাফ, সাদি মোহাম্মদ এবং নাজমুস সাকিব নুরাজ। তাদের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে দিকনির্দেশনা দিয়েছেন সায়মা চৌধুরী দীনা। শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের ধারাবাহিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশ্বমঞ্চে এই সাফল্যকে শুধুমাত্র একটি বিদ্যালয়ের অর্জন না ভেবে এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী সক্ষমতা, বিজ্ঞানমনস্কতা এবং প্রযুক্তি-চিন্তার এক উজ্জ্বল প্রতিফলন বলে মনে করছেন সায়মা চৌধুরী দীনা। আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা সমুন্নত রাখতে শিক্ষার্থীদের এ অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন স্বর্ণজয়ীরা।

সিলেট জেসিইএসসি স্কুল কলেজ ছাত্র

সংশ্লিষ্ট সংবাদ: সিলেট

২৯ আগস্ট ২০২৬
সিলেটে ঝুলনযাত্রা উৎসব সম্পন্ন
১৭ আগস্ট ২০২৬
সিলেটে তিনজনকে গলাকেটে হত্যা : চার দিনের রিমান্ডে আটক বাবুল
০৭ আগস্ট ২০২৬
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আহত ১২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চবি শিক্ষার্থীর মৃত্যু
  2. বাকৃবির নতুন উপাচার্য ড. রফিকুল ইসলাম
  3. সিএনজির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চবির প্রধান ফটকে চাকসুর তালা
  4. তরুণ লেখকদের খোঁজে ইউআইইউতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম
  5. বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড
  6. এসএসসি ও সমমানে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x