১১ গুণীজন পেলেন বাংলা দর্পণ সম্মাননা
১১ গুণীজনকে সম্মাননা দিয়েছে শিল্প-সংস্কৃতিবিষয়ক গণমাধ্যম ‘বাংলা দর্পণ’। প্রতিষ্ঠানটি তার আট বছরের পথচলায় এবং বিজয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মাননা দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
বাংলা দর্পণের সম্পাদক অলি মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক), শিক্ষায় অধ্যাপক সাখাওয়াত আলী খান, শিল্পকলায় সৈয়দ আবদুল্লাহ খালিদ, চিকিৎসায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, সাহিত্যে অধ্যাপক ড. মনিরুজ্জামান, সংগীতে অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, সাংবাদিকতায় স্বপন কুমার সাহা, ব্যাংকিং ও বিনিয়োগে অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, সমাজসেবায় মো. মোখলেসুর রহমান, নারী উন্নয়নে নিগার সুলতানা ও উদ্যোক্তা মীর মোবাশ্বের আলী স্বপন।
চেতনায় ৭১ স্মারকের মোড়ক উন্মোচন ও বাংলা দর্পণ সম্মাননা ২০১৬ প্রদান অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন সংবৃতা আবৃতি চর্চা ও বিকাশ কেন্দ্রের শিল্পীরা।
এ অনুষ্ঠানে ‘চেতনায় ৭১’ ও ‘বীরমুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশীদ (তারা) মাস্টার’ স্মারক গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করা হয়।

অনলাইন ডেস্ক