ইউআইইউতে শুরু হচ্ছে ‘মাইন্ডস অব সোসাইটি’ প্রতিযোগিতা
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে সামাজিক ইস্যু বিষয়ক আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘মাইন্ডস অব সোসাইটি-২০১৭’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ক্লাবের সহসভাপতি সৈয়দা সুমাইয়া কাদরী জানান, প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। প্রায় এক মাস আগে থেকেই অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আর ইউনিভার্সিটি ক্যাম্পাসে বুথের মাধ্যমে গতকাল মঙ্গলবার থেকে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
ক্লাবের সহসভাপতি আরো জানান, আগামী ৫ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে। এ পর্বে অনলাইনে টেস্টের মাধ্যমে প্রতিযোগীদের নির্বাচন করা হবে। এরপর ১৫ ফেব্রুয়ারি কর্মশালা, ১৭ ফেব্রুয়ারি প্রথম রাউন্ড, ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ড, ২৫ ফেব্রুয়ারি তৃতীয় রাউন্ড, ৪ মার্চ চতুথ রাউন্ড এবং ১১ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে। প্রতিযোগিতা সমাপন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। তিনি জানান, সামাজিক ইস্যু বিষয়ক এ প্রতিযোগিতায় যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। তবে তাদের অবশ্যই আন্ডার গ্রাজুয়েট হতে হবে।
প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য https://www.facebook.com/events/695151493981377 ঠিকানায় যোগাযোগ করা যাবে।

অনলাইন ডেস্ক