ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় ওপেন ডে অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার বনানী ক্যাম্পাসে ওপেন ডে স্কুল অব বিজনেস-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে স্কুল অব বিজনেস ফ্যাকাল্টির আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এম ওয়াদুদ মণ্ডল।
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্যারিয়ার-বিষয়ক বিভিন্ন সেমিনার, জব ফেয়ার, ক্যারিয়ার কাউন্সিলিংসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রবির ভাইস প্রেসিডেন্ট, রিসোর্সিং অ্যান্ড এমপ্লয়ার্স ব্র্যান্ডিং পিপল অ্যান্ড করপোরেট ডিভিশনের জাবেদ পারভেজ, মার্কেন্টাইল ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের হেড অব ট্রেইনিং জাবেদ তারিক এবং এয়ারটেলের ক্লাস্টার মার্কেট ডাইরেক্টর, সেন্টার ক্লাস্টার এইচ এম রিকুল কামরুল।

রবি, আবুল খায়ের গ্রুপ, নেসলে বাংলাদেশ, মধুমতি ব্যাংক, সিপি লজিস্টিক, এয়ারটেল, সিটি ব্যাংক, ডিজিকন টেকনোলজিস লিমিটেড, থ্রি সিজনস হোটেল লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই জব ফেয়ারে অংশগ্রহণ করে।
দিনব্যাপী এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল মাছরাঙা টেলিভিশন, এনটিভি অনলাইন, দৈনিক ইত্তেফাক ও ঢাকা এফ এম ৯০.৪। ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার স্কুল অব বিজনেসের ডিন রাশেদ চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠানটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন এমবিএ, ইএমবিএর প্রোগ্রাম কো-অরডিনেটর এলিজা বিনতে এলাহী।

অনলাইন ডেস্ক