রাবিতে ৩৪ দিনের ছুটি শুরু ২৭ মে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হচ্ছে ২৭ মে। ছুটি চলবে ২৯ জুন পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটির ৩৪ দিনে কোনো ক্লাস হবে না। এতে আরো বলা হয়, দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকলেও অফিস চলবে। অফিস ছুটি শুরু হবে ২০ জুন। চলবে ২৯ জুন পর্যন্ত।

রাবি সংবাদদাতা