রাবির ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর থেকে
আগামী ২২ থেকে ২৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপরেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আসলাম হোসেন বলেন, ভর্তি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের আবেদন যোগ্যতা, আসনসংখ্যা, পরীক্ষার নিয়মাবলিসহ বিভিন্ন বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

রাবি সংবাদদাতা