রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি শিহাব, সম্পাদক হৃদয়
দৈনিক করতোয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিহাবুল ইসলাম শিহাবকে সভাপতি ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আলী ইউনুস হৃদয়কে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির প্রচার সম্পাদক আহমেদ ফরিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০১৮-১৯ সালের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।সংগঠনটির সদ্য বিদায়ী কমিটির সভাপতি কায়কোবাদ খান এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি-১ ফারুক খান (সংবাদ প্রতিদিন), সহসভাপতি-২ রাইসা জান্নাত (ভোরের কাগজ), সহসভাপতি-৩ অধরা মাধুরী পরমা (ঢাকা ট্রিবিউন), সহসভাপতি-৪ মাহফুজ মুন্না (দৈনিক রাজবার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা নুর (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ হাসান মাহমুদ (দৈনিক প্রকৃতির সংবাদ), সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম (দৈনিক সংবাদ), সহসাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ (দৈনিক আজকালের খবর), দপ্তর সম্পাদক আরাফাত রহমান (ডেইলি স্টার), প্রচার সম্পাদক আহমেদ ফরিদ (আলোকিত সময়), সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), ক্রীড়া সম্পাদক মমিনুর মমিন (রেডিও পদ্মা), সংস্কৃতি বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া (দ্য ডেইলি অবজারভার), তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াজিম ইসলাম পলাশ (রেডিও পদ্মা) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন (রেডিও পদ্মা), আপ্যায়ন বিষয়ক সম্পাদক খুর্শিদ রাজীব (পদ্মাটাইমস২৪ডটকম), কার্যনির্বাহী সদস্য অন্তর রায় প্রণব (ফটো সাংবাদিক), হারুন অর রশিদ (বাংলা ডট রিপোর্ট) ও সায়মন জাহিদ (ভোরের সূর্য)।
রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), রাবি সাংবাদিক সমিতি, রাবি প্রেসক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি, রাবি শাখা ছাত্রলীগ, রাবি শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি), গ্রুপ অব লিবারেল ডিবেটার্স (গোল্ড) বাংলাদেশ, সমকাল নাট্যচক্রসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

রাবি সংবাদদাতা