ডাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি প্রণয়ন কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাত সদস্যবিশিষ্ট একটি আচরণবিধি প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে আহ্বায়ক করে সাত সদস্যের এ কমিটি গঠন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
কমিটির অন্য সদস্যরা হলেন- আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেম ও টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা