Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
০১:১০, ৩০ জুলাই ২০২৬
আপডেট: ০১:১১, ৩০ জুলাই ২০২৬
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
০১:১০, ৩০ জুলাই ২০২৬
আপডেট: ০১:১১, ৩০ জুলাই ২০২৬
আরও খবর
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
'ইরানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সময় এসেছে'
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
চিকিৎসাধীন অবস্থায় রাবির আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান আব্দুছ ছালামের মৃত্যু

জাবির নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
০১:১০, ৩০ জুলাই ২০২৬
আপডেট: ০১:১১, ৩০ জুলাই ২০২৬
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
০১:১০, ৩০ জুলাই ২০২৬
আপডেট: ০১:১১, ৩০ জুলাই ২০২৬
অধ্যাপক জাকির হোসেন। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দর্শন বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনকে।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, অধ্যাপক রাশিদুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বুধবার রাতে অধ্যাপক রাশিদুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, গণ-অভ্যুত্থানের পর উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান দায়িত্ব গ্রহণ করলে প্রক্টরের দায়িত্ব পান অধ্যাপক রাশিদুল আলম। তবে দায়িত্ব নেওয়ার পর দিনই প্রক্টর কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে একদল শিক্ষার্থী মারধর করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই প্রক্টরের ভূমিকা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরেও তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালনকালে বিএনপিপন্থি কয়েকজন শিক্ষক এবং ছাত্রদলের নেতা-কর্মীরা তার বিরুদ্ধে একপেশে আচরণের অভিযোগ তোলেন। একই সঙ্গে বামপন্থি শিক্ষার্থীদের একটি অংশও তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে আসছিল।

এ ছাড়া গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলসংলগ্ন সড়কে এক ছাত্রীকে টেনেহিঁচড়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগসহ কয়েকটি দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ১৭ মে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে। পরে একই ভবনের সিনেট হলে অস্থায়ী কার্যালয় স্থাপন করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

অন্যদিকে, একই দিনে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তারকে। এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি প্রক্টর অধ্যাপক

সংশ্লিষ্ট সংবাদ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২১ জুলাই ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
০৫ জুলাই ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
২১ জুন ২০২৬
জাবি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা : রাবি ছাত্রদল
  2. ‘রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে’
  3. সাবেক ছাত্রলীগকর্মী ও রাকসু-শিবিরের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়
  4. কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি খেলার মাঠে রূপান্তরের নির্দেশ
  5. এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ ও প্রচারণার নির্দেশনা
  6. ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x