ঢাবির চারুকলা অনুষদের শিক্ষক অধ্যাপক ড. নাহিদ আক্তার আর নেই
অধ্যাপক ড. নাহিদ আক্তার। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নাহিদ আক্তার (৭০) আর নেই।
আজ শুক্রবার (২ অক্টোবর) তিনি মৃত্যুবরণ করেন।
১৯৫৬ সালে জন্ম নেওয়া নাহিদ আক্তার ভারতে এমএফএ ডিগ্রি অর্জন করেন এবং জাপানে স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা করেন। শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে শিল্পকলার ইতিহাসচর্চায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক