জাবিতে ‘সিসিজেএসএ’-এর কমিটি ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যান্টনমেন্ট কলেজ যশোর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের উপদেষ্টা ৪৩তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ লায়েব আলী এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী অভিক ব্যানার্জিকে সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬তম ব্যাচের মো. মারুফুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়।
এ ছাড়া কমিটির অন্যরা হলেন সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক রেশমা নাজনীন, কোষাধ্যক্ষ মো. তুরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম খান, দপ্তর সম্পাদক শাহীন বাসার, প্রচার সম্পাদক মো. আসিফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য হলেন ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের খণ্ডকালীন শিক্ষক মো. মুনীর মাহমুদ ও সৈয়দ লায়েব আলী (৪৩তম ব্যাচ)।
যশোর বোর্ডের স্বনামধন্য কলেজ যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ অ্যাসোসিয়েশন রয়েছে।

জাবি সংবাদদাতা