জাবিতে শিক্ষকদের কর্মশালা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষকতা ও গবেষণা দক্ষতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ শনিবার সকালে সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
সমাজবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সমাজবিজ্ঞান অনুষদের প্রায় ২৮ জন শিক্ষক অংশ নেন।
এ সময় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শিক্ষকদের মেধা ও দক্ষতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক আবুল হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন আমির হোসেনসহ আরো অনেকে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো শিক্ষকদের নিয়ে শিক্ষকতা ও গবেষণা দক্ষতা বৃদ্ধিবিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

জাহিদুর রহমান