ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ভাষা পদযাত্রা’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে আজ সোমবার ‘ভাষা পদযাত্রা’ বের হয়। ছবি : এনটিভি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ভাষা পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এ পদযাত্রা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে পদযাত্রাটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। পদযাত্রা শুরু হওয়ার আগে উপাচার্য বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন। পরে তাঁর নেতৃত্বে পদযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এ সময় ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ শাহরিয়ার রহমান, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা