ইউল্যাবে ‘জাদু’ বিষয়ক সাহিত্য সম্মেলন
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, ইউল্যাবের ইংরেজি বিভাগ আয়োজিত ‘ম্যাজিক অ্যান্ড লিটারেচার’ শীর্ষক দুই দিনব্যাপী (২৭-২৮ মে, ২০১৬) আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুবীর কুমার ধর এবং ইউল্যাব ও যুক্তরাষ্ট্রের গ্রান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আজফার হুসাইন। বাংলা সাহিত্যে জাদুর ব্যবহারের ওপর রয়েছে একটি প্যানেল আলোচনা। সেখানে আলোচনা করবেন বিশিষ্ট কবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়রে প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ রফিক, কবি ও সম্পাদক শামিম রেজা এবং কবি, সম্পাদক ও সাহিত্য সমালোচক সাজ্জাদ শরীফ।
ক্যারিবিয়ান, লাতিন আমেরিকা এবং মেক্সিকোর সাহিত্যের ওপর আরেকটি প্যানেলে আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক ড. শামসাদ মরতুজা, সমালোচক ও সাহিত্যিক রাজু আলাউদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ ভাষা ও সাহিত্যের সহকারী অধ্যাপক রফিক-উম-মুনির চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মাসরুর শহিদ হোসেইন। এই প্যানেলের সঞ্চালকের দায়িত্ব পালন করবেন ড. জশুয়া ইউ বারনেট।

ফিচার ডেস্ক