বাজেট : ঢাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল
আগামী ২০১৬-১৭ অর্থ বছরে শিক্ষাবান্ধব বাজেট ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এ মিছিলের আয়োজন করে। মিছিল শেষে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় এতে অংশ নেয় কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সংসদে ১৮তম বাজেট পেশ করেছে। এ কাজেট শিক্ষাবান্ধব, কৃষিবান্ধব, ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশ গড়ার বাজেট।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা