ডিইউএমসিজেএএর এজিএম ৩০ জুলাই
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) সপ্তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই শনিবার। ওই দিন সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সেমিনার কক্ষে (দ্বিতীয় তলা) এই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ও ডিইউএমসিজেএএর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ডিইউএমসিজেএএর সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক আনোয়ারুল আজিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সভায় দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত এ বিভাগের বিপুল সাংবাদিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেবেন।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য সব সদস্যকে অনুরোধ করা হয়েছে।

অনলাইন ডেস্ক