রাবি গ্রন্থাগারের ই-রিসোর্স নিয়ে কর্মশালা শুরু
রাবি গ্রন্থাগারের ই-রিসোর্স নিয়ে কর্মশালায় বক্তারা। ছবি : এনটিভি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গ্রন্থাগারের যেসব ই-বুক ও ই-জার্নাল পাওয়া যায় সেগুলোর সার্চ ও ব্যবহার সম্পর্কে এক কর্মশালা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় গ্রন্থাগারের কনফারেন্স কক্ষে ছয় দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ শামস বিন তারিক, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্লা এবং উপ-গ্রন্থাগারিক ড. মো. সাদেক রেজা চৌধুরী ও ড. মো. গোলাম মোস্তফা। এই কর্মশালায় প্রায় ১২০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং গবেষক অংশ নিচ্ছেন।

রাবি সংবাদদাতা