খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা, জবি ছাত্রদলের বিক্ষোভ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করে তারা।
আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের সামনে থেকে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি রায়সাহেব বাজার, বংশাল হয়ে নবাবপুর রোডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক হাজি আসিফুর রহমান বিপ্লব, সহসভাপতি আবদুল জলিল, আল-আমিন, এবিএম বাকী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান শরীফ, মোহাম্মদ সালাউদ্দীন, মান্নান ও ইব্রাহিম কবির মিঠু, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, প্রচার সম্পাদক জুয়েল মৃধা প্রমুখ।

জবি সংবাদদাতা