Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:০০, ২৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৩:০১, ২৯ জানুয়ারি ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:০০, ২৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৩:০১, ২৯ জানুয়ারি ২০২৪
আরও খবর
হলি ক্রসের ৭৫ বছর পূর্তিতে নবীন ও প্রবীণের মিলনমেলা
হলি ক্রসের ৭৫ বছর: তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন উদযাপিত
হলি ক্রসের ৭৫ বছর: তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনের উৎসব শুরু
হলি ক্রসের ৭৫ বছর: তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন উদযাপিত
ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের আত্মপরিচয় সন্ধানে শিক্ষার্থীদের অংশগ্রহণ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:০০, ২৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৩:০১, ২৯ জানুয়ারি ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:০০, ২৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৩:০১, ২৯ জানুয়ারি ২০২৪

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের আত্মপরিচয় অনুসন্ধানে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ‘শেকড়ের টানে’ কার্যক্রমে এবার অংশ নিয়েছে ঢাকার গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স (পূর্বতন গার্হস্থ্য অর্থনীতি)-এর ৩৩ জন ছাত্রী।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থীরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখে। এসময় তাদেরকে মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা লে.কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক। কার্যক্রমের অংশ হিসেবে পরে আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করে শিক্ষার্থীরা। জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা লিনু হক।

ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের বিশেষ উদ্যোগে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের আত্মপরিচয় অনুসন্ধানে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ‘শেকড়ের টানে’ কার্যক্রমটি গত নভেম্বর ২০২৩ থেকে পর্যায়ক্রমে ঢাকা বিভাগের সকল জেলার সর্বস্তরে পরিচালিত হচ্ছে। সৌভাগ্যবান শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনার সুযোগ পেয়ে তাদের অভিবাদন ও শ্রদ্ধা জানায়। 

শিক্ষার্থীরা জাদুঘর পরিদর্শনকালে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস, ঐতিহ্য, গৌরব-সংগ্রাম, আত্মত্যাগ সঠিকভাবে জানার সত্যান্বেষী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরে আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে। 

শিক্ষার্থীরা স্মৃতির ধারক ও বাহক হয়ে ওঠার নিরন্তর প্রচেষ্টা হিসেবে ‘শেকড়ের টানে’ কার্যক্রমটি সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায়। 

শেকড়ের টানে’ কার্যক্রমের দিনব্যাপী আয়োজনে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. নাহিদুর রহমান, ঢাকার গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স-এর মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাশনা রশীদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাকসুদা আক্তার, ঢাকার ভাসানটেক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস
০৪ ডিসেম্বর ২০২৪
ঢাবিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হবে আগামীকাল
০৫ ফেব্রুয়ারি ২০২৪
গণিতের বৈশ্বিক আসর ‘ইনফিনিটি ২০২৪’-আইএসডি শিক্ষার্থীদের সাফল্য
০৩ ফেব্রুয়ারি ২০২৪
মানারাতে সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায় অনুষ্ঠান
২৫ জানুয়ারি ২০২৪
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার
২৪ জানুয়ারি ২০২৪
‘ঢাকা গেইট’র উদ্বোধন আজ বিকেলে
১৪ নভেম্বর ২০২৩
এসএসসি’৯৬ ব্যাচের আয়োজনে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
২৪ মে ২০২১
ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন
২৭ ফেব্রুয়ারি ২০২১
লেখক মুশতাকের মৃত্যুতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
২৫ ফেব্রুয়ারি ২০২১
পরীক্ষার দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে প্রতিবাদ
২০ ফেব্রুয়ারি ২০২১
অব‌রোধ তু‌লে নি‌লেও আন্দোলন চালাবে ববি শিক্ষার্থীরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিক্ষাঙ্গণ মাদক-সন্ত্রাস-ইভটিজিংমুক্ত হবে : শিক্ষামন্ত্রী
  2. ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১ মার্চ থেকে
  3. জাবির বাসে বিশেষ চাহিদাসম্পন্নদের আসন সংরক্ষণ ও অটো সেবা চালু
  4. রোজায় বন্ধ থাকছে স্কুল, ছুটি শুরু বৃহস্পতিবার থেকে
  5. বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
  6. সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x